ফরিদপুর পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শোভারামপুর, হাউজিং, কবিরের মোড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী এস এম বশির।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় পূজামণ্ডপের আয়োজক ও ভক্তবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এস এম বশির। পূজামণ্ডপের আয়োজক ও ভক্তদের আন্তরিক আপ্যায়ন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও এলাকাবাসীর পাশে থাকতে চান।

