হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি।আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। সংক্ষিপ্ত ফরম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ।
বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে লড়াই করেই পরবর্তী পর্বের পথ তৈরি করতে হবে রনির দলকে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো জায়গা পাবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো লড়বে বোল প্রতিযোগিতায়।
হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।
The post চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা appeared first on Mohona Tv.
