মিল্টন সেন,হুগলি: এক-দু'হাজার নয়, সাত লক্ষ টাকার সোনার গয়না ভরা ব্যাগ। ভুল করে ট্রেনে ফেলে নেমে পড়েছিলেন যুবতী। শেওড়াফুলি জিআরপির উদ্যোগে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়া হল। হারানো বহুমূল্য গয়নার ব্যাগ ফিরে পেয়ে স্বভাবতই খুশি যুবতী ও তাঁর পরিবার।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। হঠাৎ হাওড়া জিআরপি থানা থেকে একটি ফোন আসে শেওড়াফুলি জিআরপি থানায়। ফোন জানানো হয় কামারকুন্ডু রেলস্টেশনে নামার সময় এক যুবতী তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনের একটি কামরায় মূল্যবান গয়না-সহ একটি হ্যান্ডব্যাগ ভুলে ফেলে এসেছেন।
এই খবর পাওয়ার পর ওসি প্রদ্যুৎ ঘোষের উদ্যোগে তৎপর হয় শিওরাফুলি জিয়ারপি থানার।পুলিশ। ট্রেনটি শেওড়াফুলি রেলস্টেশনে পৌঁছালে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় খোয়া যাওয়া ব্যাগটি। ব্যাগের মধ্যে ছিল এক জোড়া সোনার চুড়ি,যেগুলির ওজন ৪০ গ্রাম। এক জোড়া কানের দুল,ওজন ৩ গ্রাম। দুটি লকেট, ওজন ৫ গ্রাম।
খবর দেওয়া হয় গয়নার মালিক যুবতী সুমনা মন্ডলকে। তিনি শেওড়াফুলি জিআরপি থানায় আসেন। যথাযথ তথ্য যাচাই এর পর, ব্যাগটি সমস্ত অক্ষত জিনিসপত্র-সহ তাঁর হাতে তুলে দেওয়া হয়। ব্যাগ ফিরে পেয়ে আপ্লুত যুবতী জানান, তিনি তারকেশ্বর থেকে তারকেশ্বর হাওড়া লোকাল ট্রেনে উঠেছিলেন। কামারকুন্ডু স্টেশনে তিনি ভুল করে ট্রেনে ব্যাগ ফেলে নেমে পড়েছিলেন।
ব্যাগে ৪৮ গ্রাম সোনার গহনা ছিলো। যার মূল্য(প্রায় সাত লক্ষ টাকা)। বিষয়টি তিনি জিআরপি থানায় জানান। জিআরপি দ্রুত তৎপরতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করে দেয়। সোনার গয়না সবটাই ফিরে তিনি ফিরে পেয়েছেন। সুমনা কৃতজ্ঞতা জানিয়েছেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
