কালবেলা · আন্তর্জাতিক
দুদিন পর আবারও কেঁপে উঠল পানামা
১৩/১০/২০২৬

মধ্য আমেরিকার দেশ পানামায় সোমবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক মূল্যায়নে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রিও গ্রান্দে শহরের ১৮ কিলোমিটার পশ্চিমে। রাজধানী পানামা সিটি থেকে এলাকাটি প্রায় ৩০০ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।
দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রাথমিক মূল্যায়নে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ৯ অক্টোবর পানামায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ৩০ জন আহত হন এবং শত শত মানুষ ঘরবাড়ি হারান।
সূত্র: আনাদোলু
মূল প্রতিবেদনে যান ↗