লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আলাউদ্দিন হঠাৎ তীব্র বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে এস.এম.কে হসপিটালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চৌমুহনী প্রাইম-২ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
সাংবাদিক মো. আলাউদ্দিনের আকস্মিক অসুস্থতার সংবাদে চন্দ্রগঞ্জের সাংবাদিক মহলসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী সাংবাদিক, সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক আলাউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন। এ সময় তাঁর সুস্থতার জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
The post চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়ার আহ্বান appeared first on ভোরের চেতনা.
