গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় এজাহারনামীয় আসামি ও গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ইমরুল আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের দাড়িপাতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরুল আহমদ পৌরসদরের দাড়িপাতন এলাকার বাসিন্দা মোশাহিদ আলীর ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সাধারণ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট আহত মামলায় ইমরুল আহমদ এজাহারনামীয় আসামি। এই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
