নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ওয়ার্ডবাসীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় যশোর পিটিআই স্কুলের সামনে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু-র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন ও নওশের আলী, জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন এবং নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
