সিঙ্গাপুরে অস্ত্রোপচার সম্পন্ন, দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুরের সাত উপজেলায় দোয়া মাহফিল
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সফল অস্ত্রোপচারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন পিরোজপুরের বিএনপি নেতাকর্মীরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সিঙ্গাপুরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পিরোজপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দ্রুত সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন বলে আশা করছেন তাঁরা।
অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের সাতটি উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরের রাজনীতিতে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে পিরোজপুরসহ দেশের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। চিকিৎসা শেষে সুস্থ শরীরে দেশে ফিরে তিনি আবারও নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দলীয় নেতাকর্মীরা অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

