শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজার আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
The post ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার appeared first on ভোরের চেতনা.
