সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) রাতে এ দণ্ড দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ভ্রমণ করা একজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সিলেট জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন জানায়, যাত্রীর অভিযোগের পর যাত্রীর সরবরাহ করা টিকিট কালোবাজারির মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে আটক করা হয়। ওই ব্যক্তি ফেঞ্চুগঞ্জে বসেই সিলেটে হোয়াটসঅ্যাপ মারফত কালোবাজারে টিকিট সরবরাহ করতেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির ফোনে পাওয়া টিকিট এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আহমেদ জামিল/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
