লাইপজিগের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফরম্যান্সে ৪-১ গোলের জয় তুলে নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচেই জিতেছে লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর বিরতির পর আরও তিন গোল করে রিয়াল। শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় লাইপজিগ।
জার্মান ক্লাবটির বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। বল দখলে ৬৪ শতাংশ এগিয়ে থাকার পাশাপাশি লক্ষ্যে ১১টি শট নেয় রিয়াল। বিপরীতে লাইপজিগের লক্ষ্যে থাকা শটের সংখ্যা ছয়টি। রিয়ালের হয়ে একটি করে গোল করেন বার্নার্দো সিলভা, আর্দা গুলার, কিলিয়ান এমবাপে ও ইয়ান দিয়োমান্দে।
১৬ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল রিয়াল। তবে গুলারের বাড়ানো পাসে পা ছোঁয়াতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র ও এমবাপে। ২৮ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পায় লাইপজিগ। তবে ডি-বক্স থেকে নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন ভিনিসিয়ুস। তবে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন লাইপজিগের গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট।
৪১ মিনিটে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ক্রিস্টোফার এনকুনকুর শট ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন কোর্তোয়া। এর পরপরই ম্যাচের অচলাবস্থা ভাঙে রিয়াল। ফেদে ভালভার্দের কাটব্যাক থেকে জোরালো শট নেন গুলার। লাইপজিগ গোলরক্ষক পা বাড়িয়ে বল ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার পায়ের নিচ দিয়ে বেরিয়ে যায়। দ্রুত ছুটে এসে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। ম্যানচেস্টার সিটি থেকে এ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম গোল।
যে আই
