বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হামলাকারীর ভিডিওবার্তা
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ হামলার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। তবে তিনি অক্ষত রয়েছেন। গুলিতে আহত হয়েছেন তার গাড়িচালক।
বিজ্ঞাপন
ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা ইউক্রেনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৪৩ বছর টিকে থাকা ফ্রান্সের সিটি হল ধ্বংস হলো বিক্ষোভকারীদের আগুনে
ফ্রান্সের লিমোজ শহরের ১৪৩ বছরের পুরোনো সিটি হল বিক্ষোভকারীদের দেওয়া আগুনে প্রায় ধ্বংস হয়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রিয়াদের ৯৯ তলা কিংডম সেন্টারে সব অফিস বন্ধ ঘোষণা
সৌদি আরবে হুথির হামলার মধ্যে রাজধানী রিয়াদে অবস্থিত ৯৯ তলা কিংডম সেন্টারের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব অফিসের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ৭
কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় আয়োজক কমিটির কর্মকর্তাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে শহরের চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু মানুষ হতাহত
কানাডার আলবার্টা প্রদেশের ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আশপাশের হাসপাতালগুলো।
বিজ্ঞাপন
এ যেন বিক্ষোভের মাস, উত্তাল ভারত-যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ আরও অনেক দেশ
বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, ইতালি, আলবেনিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও তুরস্কে নানা দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ। কোথাও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বাড়িভাড়ার চাপ, কোথাও শিক্ষায় সরকারি বরাদ্দ কমানো, আবার কোথাও পেনশন ও কর্মসংস্থানের সংকট বিক্ষোভের প্রধান কারণ হয়ে উঠেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে ডাকলেন রুবিও? বিতর্কে মোদী সরকার
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আসন্ন ভারত সফর ঘিরে দেশটির রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। সফরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না। বরং মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন রুবিও। এরপর গুজরাটের জামনগরে একটি তেল শোধনাগার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালিতে বাড়ছে হামলা, এক সপ্তাহে আক্রান্ত ১৪ জাহাজ
হরমুজ প্রণালি ও এর আশপাশে জাহাজে হামলার সংখ্যা বাড়ছে। ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে সোমবার (১৮ অক্টোবর) সকালে দুটি জাহাজে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও। এর আগে শনিবার (১৭ অক্টোবর) ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালির ভেতরে ও কাছাকাছি এলাকায় অন্তত তিনটি জাহাজে আগুন লেগেছে। এর মধ্যে দুটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছিল বলে জানানো হয়।
পাকিস্তানে প্রতি ৩ জনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত: গবেষণা
পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। দেশটিতে পরিচালিত প্রথম জাতীয় পর্যায়ের মানসিক স্বাস্থ্য জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।
কেএএ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
