রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক উপজেলার আব্দুল্ল্যাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন গোজগলের বিলের পাশে একটি কাঁঠালগাছে ফারুকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
