তজুমদ্দিন প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে তজুমদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১২ অক্টোবর একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তজুমদ্দিনের সকল পূজা মন্ডপের সভাপতিগণসহ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিনটু মিয়া, সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিনটু মিয়া, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা মোঃ আব্দুর রব মিয়া, উপজেলা শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দু টিটু, সম্পাদক স্বপন কুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নির্বাহী কর্মকর্তা সকলের মতামত গ্রহণ করে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
