সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতারা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৬:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা হওয়ায় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা, গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও মর্যাদা নিয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ ও অনিয়ম-অসংগতি তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে গঠনমূলক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তাঁরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর পরামর্শ ও সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য জোরদার এবং জনকল্যাণমূলক সাংবাদিকতা এগিয়ে নিতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, মো. মোস্তফা জামান সুমন বালী, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ সুমন, সহযুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, দপ্তর সম্পাদক মো. মিঠু বালী ও এস এম গোফরান, প্রচার সম্পাদক মো. সুজন এবং সাহিত্য সম্পাদক মো. লালন ফকিরসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতার নীতি ও নৈতিকতা সমুন্নত রেখে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করাই তাঁদের লক্ষ্য। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা এবং অনিয়ম-দুর্নীতির বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চান।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশাগত মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

