রূপপুরে প্রথমবারের মত পারমাণবিক বিক্রিয়া
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মত সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।
রোববার ১১ অক্টোবর বিকাল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরুর তথ্য দিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান।
এ প্রক্রিয়া শুরুর পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির সব ‘পরিমাপ নির্ধারিত সীমার’ মধ্যে থাকার কথাও বলেছেন কর্মকর্তরা। এর মাধ্যমে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ অগ্রগতি হল। তবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের আগে আরও কয়েক ধাপে পরীক্ষা করার কথা বলেছেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
