যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। জনসমাগমপূর্ণ বাজারে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পিস্তল প্রদর্শনের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা appeared first on ভোরের চেতনা.
