আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও পরবর্তী কয়েকদিন চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর।
/অ
