পল্লবীতে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইজি সদাই মেগা মল’। মিরপুর-১২-এর মোল্লা মার্কেটের পঞ্চম তলায় গতকাল রোববার (১১ অক্টোবর) বিকালে জাঁকজমকপূর্ণভাবে এই মেগা মলের উদ্বোধন করা হয়।
এক ছাদের নিচে দেশীয় ৪১টি ব্র্যান্ডের বৈচিত্র্যময় পণ্য নিয়ে সাজানো এই মেগা মলটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এখানে দেশীয় শাড়ি, রেডিমেড ও আনস্টিচড থ্রিপিস, ওড়না, হিজাব, শিশুদের পোশাকের পাশাপাশি নকশিকাঁথা, বেডশিট, হোম ডেকোর পণ্য, ফ্রোজেন খাবার ও মাছসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ; সর্বোচ্চ ৫ হাজার টাকার কেনাকাটায় লটারির মাধ্যমে ব্র্যান্ড নিউ আইফোন জেতার সুবর্ণ সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ, যা প্রথম তিন মাসের কেনাকাটার ওপর প্রযোজ্য হবে। এই যৌথ আয়োজনে অংশ নেওয়া ব্র্যান্ড ‘ওলো সই’-এর স্বত্বাধিকারী ফাহমিদা আখতারসহ অনেক উদ্যোক্তাই একসঙ্গে দেশীয় পণ্যের এমন বড় সমাহার নিয়ে দারুণ উচ্ছ্বসিত। মেগা মলটিতে নগর নন্দিনী, সহজনীডস, ফারহানাস ড্রিম, গিফটি বারাকাহ, রাফা ই-শপ, এলারা লিভিং, মেইসনন জুব, টাঙ্গাইল ভাইবস, ওলো সই, রাফানা, তানজিলাস কালেকশন, টগস বাই লিমু, ক্লজেট বাই শ্রাবণী, মারিয়াম মার্ট, নকশী বিডি, রায়া’স এক্সক্লুসিভ কালেকশন, নান্দনিক টাচ, নূরী, গৃহপণ্য বিডি, রাইয়ান মার্ট, সিনিয়র নীডস, ডি আলত্রা মোডা, শুদ্ধ লিভিং, নিত্যপ্রয়োজন, টয় টয় বিডি, গৃহ মার্ট, বাণিজ্যবিডি, নতুন কিছু, ব্লু, কিডস অরা, স্মার্ট লেবাস, জুশ, জেন্টল এরিয়া ও আরবান ভোগসহ মোট ৪১টি স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড অংশ নিয়েছে।
