বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ‘কম্পিউটার অপারেটর’ এবং ‘ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। প্রকাশিত ফল অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৪৮ জন এবং ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৫৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই পরবর্তী নির্দেশনা জানতে প্রার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
