রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যার একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।
কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
