বদলগাছীতে সিফাত হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে। নিহত সিফাত ওই গ্রামের আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে। ওসি হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।