বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র এবং মানসিক স্বাস্থ্যভিত্তিক প্রতিষ্ঠান মনোকর্ন–এর যৌথ উদ্যোগে পশ্চিম শিকারপুর নুর মার্কেটস্থ আর্ক কমপ্লেঙ হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টল প্রদর্শনী। এবারের প্রতিপাদ্য ‘খরাবফ ঊীঢ়বৎরবহপব ঐবধৎফ, জবধষ ঠড়রপব, জবধষ ঈযধহমব’ (অভিজ্ঞতার কথা শুনবো, সত্যিকারের কণ্ঠস্বর আনবে আসল পরিবর্তন)কে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আর্ক এর মেডিকেল কনসাল্টেন্ট ডা: শোয়েব মুন্না। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আফজাল হোসেন এবং অধ্যাপক ডঃ শাহানুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই প্রতিপাদ্য পাঠ করেন মনোকির্ণের জান্নাতুল নাঈম আঁখি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্কের সেন্টার ম্যানেজার রকীবুল আজম। আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম এবং মনোকর্ন এর পক্ষে দেওয়ান নোশিন নাওয়ারের সঞ্চালনায় এই আলোচনা ও কর্মশালা প্রোগ্রামের সভাপতি ও আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, সমাজের নানা স্তরে মানসিক স্বাস্থ্য নিয়ে যে ট্যাবু বা সামাজিক অজ্ঞতা রয়েছে, তা দূর করতে ভুক্তভোগীদের ‘জীবন্ত অভিজ্ঞতা’ (খরাবফ ঊীঢ়বৎরবহপব) ও বাস্তব বক্তব্য শোনা অত্যন্ত জরুরি। তারা বলেন, সত্যিকারের কণ্ঠস্বরই পারে সমাজে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে। আর্ক ও মনোকর্নের এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্য রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা প্রকাশ করা হয়। চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মনোকর্নের শতাধিক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা, চাপ মোকাবিলা এবং জীবনমুখী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ এবং ‘লাফটার থেরাপি’ কর্মশালা দু‘টি পরিচালনা করেন ড: আফজাল হোসেন ও ড: শাহিনুর রাহমান। কর্মশালা ও প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী শতাধিক প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসন নিয়ে কর্মরত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্টল প্রদর্শনী এবং মনোকর্ন পরিচালিত ‘মেন্টাল গেইম শো’। এই স্টল প্রদর্শনী ও মেন্টাল গেইম শো–এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন এম মাসুদুল আলম। তিনি তাঁর বক্তব্যে মানসিক স্বাস্থ্যের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আর্ক ও মনোকর্নের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। আর্ক এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন আর্ক এর প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

