
ছবি: Ei Samay
Published on
:
1 min read
সোমবার হাওড়ার ডোমজুড় থানায় সাইবার ক্রাইম হেল্প রুম, রিডার রুম ও নতুন আইও রুমের উদ্বোধন করলেন সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদী। এই অনুষ্ঠানে প্রায় ১০০ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। যাঁরা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন, তাঁদের হাতে চুরির টাকা ফেরত দেওয়া হয়। দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান এবং শতাধিক মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। কমিশনার জানিয়েছেন, পুজোর সংখ্যা বৃদ্ধির কারণে এ বছর আরও বেশি কমিটিকে অনুদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
