বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হবে? পুজো শেষেই কি ঝড়বৃষ্টিতে ভিজবে বাংলা?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হবে? পুজো শেষেই কি ঝড়বৃষ্টিতে ভিজবে বাংলা? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূলের দিকে। তবে ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট গতিপথ ও স্থলভাগে আছড়ে পড়ার স্থান এখনও নিশ্চিত নয়।