
দিলীপ ঘোষফেসবুক
Published on
:
1 min read
পুরভোটে বিজেপির জয় নিয়ে আশাবাদী মন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে শনিবার তিনি জানান, পুরভোটে বিরোধীদের মিটিং-মিছিল নিয়ে তিনি চিন্তিত নন। মিটিং করলেও বিরোধী শিবিরের কোনও লাভ হবে না। তিনি বলেন, ‘যদি আলাদাই প্রার্থী দেবে তাহলে মিটিং করে কী লাভ? বিজেপির সুবিধার ব্যাপার নেই। ওরা তো লড়েছিল একসঙ্গে। বিজেপি জিতেছে বিধানসভা নির্বাচনে। কর্পোরেশন এবং মিউনিসিপালিটি নির্বাচনেও একই রেজাল্ট হবে। কারণ জনতা দেখেছে তৃণমূল দায়িত্ব নিয়ে লুটপাট ছাড়া আর কিছুই করেনি। লোকে উন্নয়ন চাইছে। পরিচ্ছন্ন রাজনীতি চাইছে। আর সেটা বিজেপি-ই দিতে পারে।’
