‘রাজীবের সুদর্শন চেহারা আকৃষ্ট করেছিল’ সোনিয়া গান্ধীর আত্মজীবনী আসছে ১০ নভেম্বর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত
-->প্রথমবার রাজীব গান্ধীকে দেখেই তার সঙ্গে সময় কাটানোর প্রতি একধরনের আকর্ষণ অনুভব করেছিলেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজীবের সুদর্শন চেহারার পাশাপাশি তার কোমল স্বভাবও সোনিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে নিজের আসন্ন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলতে গিয়ে এসব স্মৃতিচারণা করেন সোনিয়া। আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হবে। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তার স্মৃতি এবং তরুণ বয়স থেকে বর্তমান সময় পর্যন্ত জীবনের যাত্রা তুলে ধরা হয়েছে। প্রায় ২ মিনিটের ওই ভিডিওতে সোনিয়া জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি গ্রিক রেস্তোরাঁয় রাজীবের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই তাদের ভালোবাসার গল্পের শুরু। এক্সে প্রকাশিত ভিডিওতে সোনিয়া বলেন, ‘ক্যামব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজীব ও আমি ভালোবাসা, হাসি আর স্মৃতিতে ভরা একটি জগৎ তৈরি করেছিলাম। আগামী ১০ নভেম্বর সেই জগৎ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
স্মৃতিচারণায় সোনিয়া বলেন, এক বন্ধুর মাধ্যমে রাজীবের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া এবং একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে ওঠে। একবার অনেক শিক্ষার্থীর উপস্থিতিতে একটি ভালোবাসা দিবসের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তারা। সোনিয়া জানান, সে সময় এখনকার মতো এত রেস্তোরাঁ ছিল না। ইতালীয় খাবারের কাছাকাছি স্বাদের খাবার পাওয়া যায়, এমন জায়গার খোঁজ করছিলেন তিনি। একপর্যায়ে তারা ওই গ্রিক রেস্তোরাঁটির সন্ধান পান। সেখানে ইউরোপীয় শিক্ষার্থীদের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীরাও খেতে যেতেন।
আরও পড়ুন
রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া বলেন, ‘তার সঙ্গে দেখা হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, এমন একজন মানুষের সঙ্গে সময় কাটাতে আমার সত্যিই ভালো লাগে। পরে বুঝতে পেরেছিলাম, তার অনুভূতিও একই রকম ছিল।’ রাজীবের ব্যক্তিত্বের কথা বলতে গিয়ে সোনিয়া বলেন, তার সুদর্শন চেহারা তাকে আকৃষ্ট করেছিল ঠিকই, তবে তার কোমল স্বভাবও সোনিয়াকে গভীরভাবে স্পর্শ করেছিল।
সোনিয়ার ভাষায়, ‘তাকে খুব কোমল স্বভাবের মানুষ বলে মনে হতো। অবশ্যই তিনি খুব সুদর্শন ছিলেন, কিন্তু তার সেই কোমলতা প্রকাশ পেত। বিষয়টি আমাকে সত্যিই স্পর্শ করেছিল। রাজীবের সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই স্মৃতি আমি কখনো ভুলব না।
আরও পড়ুন
দেশব্যাপী নতুন দফার বিক্ষোভের মুখে ফ্রান্স, সর্বোচ্চ সতর্কতা জারি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত
-->ফ্রান্সে সরকারের নীতি ও সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় দেশজুড়ে নতুন দফার বিক্ষোভ শুরু হতে যাচ্ছে। সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।
ফরাসি বার্তা সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারের তথাকথিত ‘কর্তৃত্ববাদী প্রবণতা’ এবং জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে ফ্রান্সে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন আন্দোলনকারী গোষ্ঠী, যার মধ্যে রয়েছে পরিচিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। প্যারিসের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং দেশজুড়ে বিভিন্ন টাউন হলের সামনে জনবহুল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। প্যারিস-ভিনসেনের ন্যাশনাল পুলিশ একাডেমি পরিদর্শনকালে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন ও ‘অপরাধী চক্র’গুলোর পক্ষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির জোরালো চেষ্টা চালানো হতে পারে। সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আপসহীন অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আরও পড়ুন
গত সপ্তাহের সংঘাত ও লুটপাটের ঘটনার পর থেকে রাজধানী প্যারিসসহ বিভিন্ন বড় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্যারিসের বিখ্যাত শঁজেলিজে এভিনিউর দোকানগুলো সম্ভাব্য ভাঙচুর থেকে রক্ষা করতে ব্যারিকেড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শহরে সেতু বন্ধ রাখা এবং অপ্রাপ্তবয়স্কদের চলাচলের ওপর কার্ফুসহ নানা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকার নির্দিষ্ট কিছু বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণা দিলেও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিরোধী দলগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি লড়াই শুরু করেছে। তা সত্ত্বেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ট্রেনিং একাডেমির প্রশিক্ষণার্থীদের পর্যন্ত নিরাপত্তার কাজে যুক্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
আজহার/
আরও পড়ুন
মানুষ মারতে স্টারলিংক ব্যবহার করছে ইউক্রেন: ইলন মাস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম
স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
-->ইউক্রেনীয় সামরিক বাহিনী স্টারলিংকের সার্ভিস টার্মস বা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করেছে এবং মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে-এমন অভিযোগ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
শনিবার (২৪ অক্টোবর) ইউক্রেনে স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর গতি ও সংযোগ স্বাভাবিক হওয়ার পরপরই এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এই বিস্ফোরক মন্তব্য করেন মাস্ক।
গত সপ্তাহে ইউক্রেনে স্টারলিংক ব্যবহারের ওপর হঠাৎ কড়াকড়ি আরোপ করা হয় এবং এর গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা দেশটির সামরিক অপারেশন ও ফ্রন্টলাইনের যোগাযোগ ব্যবস্থাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। এ নিয়ে ইউক্রেন ও পশ্চিমা মহলে ব্যাপক কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। তবে গত শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে স্টারলিংক ও স্টারশিল্ডের গতি ও সংযোগ পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে এবং বর্তমানে স্পিড বেশ স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন
এই সংযোগ পুনরুদ্ধারের পরই ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাফ জানিয়ে দেন কেন স্পেসএক্স ওই কড়াকড়ি বা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তিনি বলেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের টার্মস অব সার্ভিস লঙ্ঘন করেছে এবং মানুষ মারার জন্য আক্রমণাত্মক ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে। গত সপ্তাহেই সেই লুপহোল বা ত্রুটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
ইলন মাস্ক আরও বলেন, বিশ্বের অন্য যে কোনো বেসরকারি কোম্পানির তুলনায় ইউক্রেনের রক্ষায় স্পেসএক্স অনেক বেশি সহায়তা করেছে। যুদ্ধের শুরুর দিকে রাশিয়ার জ্যামিং বা যোগাযোগ ব্লকেড মোকাবিলা করে ইউক্রেনকে পতনের হাত থেকে রক্ষা করেছিল স্টারলিংক। তিনি উল্লেখ করেন, বর্তমান ফ্রন্টলাইন রক্ষার জন্য স্টারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন একটি সিস্টেম যা অন্তত আপাতত জ্যাম করা বা ধ্বংস করা সম্ভব নয়। তবে একই সঙ্গে ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত করার পেছনে ভূমিকা রাখা যুদ্ধবাজ পক্ষগুলোর প্রতি নিজের চরম অবজ্ঞা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রন্টলাইনে যোগাযোগ, রসদ ও রুশ ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে স্টারলিংক ও স্টারশিল্ডের গুরুত্বের ওপর বারবার জোর দিয়ে আসলেও, মাস্কের এই নতুন অভিযোগ যুদ্ধের মাঠে প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ট্রাম্পের নিষ্ঠুরতা ও দুর্নীতির তীব্র সমালোচনা ওবামার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি বর্তমান প্রশাসনের নিষ্ঠুরতা ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন তিনি
শনিবার (২৪ অক্টোবর) ক্লুভল্যান্ড পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত ওই সমাবেশে ওবামা ট্রাম্পের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করে বলেন, বর্তমান প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ উদ্যোগে ইরানে অযৌক্তিক যুদ্ধ শুরু করার জন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন।
৬৫ বছর বয়সী ডেমোক্রেট নেতা ওবামা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট এমন একটি অনাবশ্যক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন যা কেউ চায়নি।’
আরও পড়ুন
রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আধুনিক যুগে এ ধরনের বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার নজির আমরা আগে দেখিনি। এখন সময় এসেছে ‘যথেষ্ট হয়েছে’ বলার।‘’
সমাবেশে ওবামা ওহাইওর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপন নিয়েও কথা বলেন। ডেমোক্রেট প্রার্থী অ্যামি অ্যাক্টনের বিরুদ্ধে তৈরি করা ওই বিজ্ঞাপনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখতে পেয়েছি যে এমন কোনো সীমা নেই যা তিনি অতিক্রম করবেন না, কিংবা এমন কোনো নিচে তিনি নামবেন না।
ওই বিজ্ঞাপনে অ্যামি অ্যাক্টনের মা ডোনা আর্থার তার মেয়ের শৈশবের গৃহহীনতা ও সৎবাবার যৌন নিপীড়নের দাবিকে অস্বীকার করে ওহাইওবাসীকে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তবে অ্যাক্টন জানিয়েছেন, ১৯৭৮ সালের পর থেকে তিনি তার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এছাড়া অ্যাক্টনের ভাইও শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার বোনের দাবিকে সমর্থন করেছেন। ২০০৪ সালে মৃত ওই সৎবাবার বিরুদ্ধে পূর্বে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল।
অ্যাক্টনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, তিনি তার শৈশবের বেদনাদায়ক অভিজ্ঞতা-অত্যাচার, অবহেলা ও গৃহহীনতার কথা অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন।
আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই সমাবেশে ওবামার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অ্যামি অ্যাক্টন এবং ওহাইওর সাবেক ডেমোক্রেটিক সেনেটর শেরর্ড ব্রাউন। বর্তমান রিপাবলিকান সেনেটর জন হাস্টেডের বিরুদ্ধে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাউন।
জনমত জরিপ অনুযায়ী, ওহাইওর উভয় প্রতিদ্বন্দ্বিতাতেই ডেমোক্রেটরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে, তবে ফলাফল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
আজহার/
আরও পড়ুন
তাইওয়ানে টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে নিহত ১, আহত ৫ শতাধিক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
-->তাইওয়ানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’। এর আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন ৫’শ জনেরও বেশি মানুষ। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী এই ঝড়টি একপর্যায়ে সুপার টাইফুনের রূপ নিয়েছিল। বর্তমানে কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলেই আঘাত হানার পর ঝড়টি দ্বীপটির প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব দিক দিয়ে অতিক্রম করে। বর্তমানে এটি শক্তি হারিয়ে চীনের উপকূলের দিকে উত্তরমুখী অগ্রসর হচ্ছে এবং পরবর্তীতে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, লিউকুইউ দ্বীপের উপকূলে বিশালাকার ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে সারা দেশে ৫২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘তাইপাওয়ার’ জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, যার বেশিরভাগেরই সংযোগ এরই মধ্যে মেরামত করা হয়েছে। অন্যদিকে, পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, তবে শুক্রবারের তুলনায় (যেদিন প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল হয়েছিল) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাইওয়ান সাধারণত অত্যন্ত প্রস্তুত থাকায় প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম থাকে। গ্রীষ্মকালে এ ধরনের ঝড় বেশি দেখা গেলেও শরৎকালেও মাঝে মাঝে এর আঘাত হানার রেকর্ড রয়েছে। সূত্র: রয়টার্স
আজহার/
