চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তিন হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
গত শনিবার রাতে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল, নৌকা ও মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইউএনও মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদ- দেন এবং একজনকে ২ হাজার টাকা অর্থদ- দেন। অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদ-প্রাপ্ত জেলেরা হলেনÑ রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।
স্বপন চন্দ্র দে আরও জানান, কারাদ-প্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।