জিন্দাবাজারে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি · ২৪ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
ভারতের আসামের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে সংবর্ধনা দিয়েছে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)।
আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিডিএফের সহসভাপতি মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নিহার রঞ্জন দেবনাথ।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস, বাংলাদেশ শাখার সভাপতি বিষু চন্দ্র দেবনাথ, জিডিএফের সাবেক নির্বাহী পরিচালক জি.ডি. রুমু ও ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কবি-লেখক আজিজ ইবনে গনি, সমাজসেবক আলী হোসাইন, জিডিএফের সদস্য ফাতেমা বেগম, হিসাবরক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক স্বরূফা বেগম ও সহায়তাকর্মী নূরজাহান বেগম।
অনুষ্ঠানে নিহার রঞ্জন দেবনাথের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্ম-বর্ণনির্বিশেষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
