মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, জেলা কমান্ড্যান্ট আল আমিন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ।
এ ছাড়া টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, বিএরডিবির উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল মেহেদী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, এমএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী ও বন বিভাগের কর্মকর্তা এইচ টি হামিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মেহেরপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরগুলোর কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
The post মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত appeared first on Meherpur News.
