নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
শুক্রবার নদিয়ার বাদকুল্লায় লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করল তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মিঠুন জোয়ারদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। হেরোইন ও মাদক- সহ মিঠুনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে ২০০ পিস হেরোইনের পুরিয়া বাজেয়াপ্ত করা হয়। তার মূল উদ্দেশ্য ছিল, বাদকুল্লা ও তাহেরপুর এলাকায় সেই মাদক লক্ষাধিক টাকায় বিক্রি করা। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
