
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ অক্টোবর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০ দশমিক ১৪ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনটিতে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ১৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৬১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯৫টি।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৫টির এবং কমেছে ১৩৭টির।
The post সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ appeared first on অর্থসূচক.
