সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদে গত রোববার সুন্দবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করে। উদ্ধার জেলে মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।