শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী ডা. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে মানুষ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। সব ধর্মের মানুষ একসঙ্গে ধর্মীয় উৎসব পালন করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, পূজা উদযাপন কমিটির প্রবীর কুমার সাহা, শিপন সরকার, মাহফুজুর রহমান খান, প্রেস সচিব আবুল কাউসার আশাসহ হিন্দু ধর্মাবলম্বী ও রাজনৈতিক নেতারা।
এমএমটি
-20261018035506.jpg&w=1440&q=75)