মুসলিম জাগরণের অগ্রদূত বাঙালি লেখক ও কবি গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী আজ। ১৮৯৭ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকূপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্কুলজীবনেই গোলাম মোস্তফার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে কবিতার মাধ্যমে তাকে অভিনন্দিত করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গোলাম মোস্তফার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। ১৯৬৪ সালের ১৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান এই কবি।
