বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)-এর কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ সভার মাধ্যমে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
মো. বাবুল হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১২ বছর যাবত জনসংযোগ ও প্রকাশনা দপ্তরে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা থেকে ২০০০ সালে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন।
তিনি দেশের জাতীয় পত্রিকাগুলোতে বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে থাকেন।
উল্লেখ্য, সমিতির সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন (সুমন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম (শিবলী)। কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
