চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটি দম্পতির মেয়ে। তিনি মায়ের সঙ্গে লোহাগাড়ার ওই ভাড়া বাসায় বসবাস করতেন।
জান্নাতুলের মা মাহমুদা আক্তার বিউটি জানান, সন্ধ্যায় মেয়ের সঙ্গে নাশতা করার পর তিনি টেলিভিশন দেখছিলেন। কিছুক্ষণ পর মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
কিশোরীর মা মাহমুদা আক্তার বিউটি জানান, সন্ধ্যায় মেয়ের সঙ্গে নাশতা করার পর তিনি ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। কিছুক্ষণ পর দেখতে পান মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা। পরে দরজার ছিদ্র দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি।
মাহমুদা আক্তারের ধারণা, সাইমন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে অভিমান করে তার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের তদন্তে কী তথ্য পাওয়া গেছে, তা জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, খবর পেয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএএস
