ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১১ অক্টোবর রোববার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ।
তবে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
সূত্র: যমুনা টিভি
