কালবেলা · আন্তর্জাতিক
আমিরাতের উপকূলে টাগবোটে দুই অজ্ঞাত বস্তুর আঘাত, আহত ১
১৮/১০/২০২৬

সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে একটি টাগবোটে (ছোট বা মাঝারি আকারের শক্তিশালী নৌযান) দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে একজন কিছুটা আহত হয়েছেন এবং নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও জানায়, খোর ফাক্কানের উত্তর-পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় টাগবোটটিতে আঘাতের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও নৌযানটি তার যাত্রা অব্যাহত রাখে।
ইউকেএমটিও নৌযানটির নাম, পতাকা বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
সূত্র: আরব নিউজ
এই সূত্র পূর্ণ লেখা স্বয়ংক্রিয়ভাবে নিতে দেয় না, তাই এখানে শুধু সংক্ষিপ্ত অংশ দেখানো হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗