শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
চুনারুঘাটে কালেঙ্গা বনাঞ্চল পরিদর্শনে সিলেটের ডিএফও
- আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জের প্রাকৃতিক বনাঞ্চল ও নার্সারিতে উৎপাদিত ১১৪ প্রজাতির চারা পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান।
বুধবার দিনব্যাপী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সহকারী বন সংরক মো. মেহেদী হাসান, শ্রীমঙ্গলের সহকারী বন সংরক মো. শরিফুল ইসলাম, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদসহ বন বিভাগের কর্মকর্তা ও ভিলেজাররা। পরিদর্শনকালে ডিএফও নার্সারির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বন সংরক্ষণ, নার্সারি ব্যবস্থাপনা ও চারা পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


