এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ মরমি সাধক, মানবতাবাদী দার্শনিক ও বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃশাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিল্পীগনসহ অন্যান্য আগত অতিথিবৃন্দ। লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণের মানবতার জয়গান গেয়েছেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবনদর্শন,সংগীত ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলা লোকসংগীত ও ঐতিহ্য সংরক্ষণ প্রসঙ্গে আলোচনা করা হয়।
The post শেরপুরে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা appeared first on সকালের খবর ২৪.
