ইরানে আবারো হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে এবং খুব শীঘ্রই আরো হামলা চালানো হতে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছি। প্রয়োজনে আরো কিছুটা আঘাত হানতে পারি।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এক দিক থেকে ভোটাররা এই যুদ্ধ পছন্দ করছেন। কারণ, তিনি এমন পদক্ষেপ নিচ্ছেন, যা তার মতে, আগের প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল।
তবে অন্য দিক থেকে ভোটাররা এটি অপছন্দও করতে পারেন বলে স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এর জন্য মূল্য দিতে হবে, যা পদক্ষেপ নেওয়ার সময়ই আমি বুঝেছিলাম। কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।’
