আদর্শিক মতপার্থক্যে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
মো. আব্দুর রহমান। ছবি: সংগৃহীত
-->জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে দলের আহ্বায়ক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে সেটি তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন।
পদত্যাগপত্রে মো. আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নাগরিক কমিটির মাধ্যমে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির গঠনপ্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন তিনি। গণতন্ত্র, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দলটির সঙ্গে যুক্ত হন। তবে এনসিপির নির্বাচনী ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, দলের ভেতরে আদর্শিক ও রাজনৈতিক বিভ্রান্তি বেড়েছে। রাজনৈতিক জোট, আদর্শিক অবস্থান এবং বিভিন্ন বিষয়ে দলের সিদ্ধান্ত তাঁর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে জামায়াত-শিবিরের অবস্থানের একাকার হয়ে যাওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে। এ পরিস্থিতিতে দলের পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা নৈতিক ও আদর্শিকভাবে অসংগতিপূর্ণ মনে করছেন তিনি।
আব্দুর রহমান বলেন, রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুন
পদত্যাগপত্রের শেষাংশে তিনি এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
বিধান মজুমদার অনি/এসএন
আরও পড়ুন
দুর্গাপূজার ছুটিতে বাড়ি যাওয়া হলো না কনস্টেবল হিটলারের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
কনস্টেবল হিটলার। ছবি: সংগৃহীত
-->দূর্গাপূজার ছুটি নিয়ে বাড়িতে যাওয়া হলোনা পুলিশ কনস্টেবল হিটলারের। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা- বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আট টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে৷ তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিটলার বিশ্বাস দুর্গা পূজার ছুটি নিয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে পরিবার-পরিজনের সাথে পূজার আনন্দ উপভোগ করতে গোপালগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদ আহমেদ জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। তিনি পূজার ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে জানাগেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
এন কে বি নয়ন/এসএন
আরও পড়ুন
আরও পড়ুন
কাঁচপুরে গ্যাস লিকেজ: একে একে চারজনেরই মৃত্যু
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ চারজনের কেউই আর বেঁচে নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার চার দিনের মাথায় একে একে সবার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রনি মিয়া।
এর আগে, একই ঘটনায় দগ্ধ হয়ে বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে রিয়াজ এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজের বোন রোজিনা আক্তার ও ভগ্নিপতি শরীফ হোসেন।
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের আইসিইউতে রাখা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টার দিকে শ্যালক রিয়াজ, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় স্ত্রী রোজিনা ও ৪টায় স্বামী শরীফের মৃত্যু হয়। সর্বশেষ শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভবনের তত্ত্বাবধায়ক রনি মিয়া।
উল্লেখ্য, সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া এলাকার শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের গতি বাড়াতে কম্প্রেসার লাইন ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকেই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কক্ষে থাকা চারজনই গুরুতর দগ্ধ হন।
আরও পড়ুন
মো.ইমরান/এএফ
আরও পড়ুন
রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
নিহত পিয়ারুল সরদার। ছবি: সংগৃহীত
-->রাজবাড়ী শহরে দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা পিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে দুটি গুলির ক্ষতচিহ্ন রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল জানান, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তিনি আগেই মারা গেছেন। এ সময় তার স্বজনরা মরদেহ ফরিদপুরে নেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন
পুলিশ জানায়, নিহত পিয়ারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সুমন/এএফ
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ও ঠাকুরগাঁওয়ের ৪৭৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এজন্য পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১৩।
শুক্রবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা জানান, এসআরবি-১৩, সিপিসি-১ দিনাজপুর এর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন।
তিনি বলেন, ‘রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এবার ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মণ্ডপ।’
আরও পড়ুন
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।
তিনি আরও বলেন, ‘স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিমা বিসর্জনের দিনও নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।’
আরও পড়ুন
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখার কথা জানিয়ে এসআরবি-১৩, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয়া দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।’
এ সময় ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির কমিটির সদস্যগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিধান চন্দ্র/রিফাত/
