অক্টোবর ২৫, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে বাড়িওয়ালার লাঠির আঘাতে ওই ভাড়াটিয়া গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
