মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে ছয়টি দোকানঘর। গতকাল মঙ্গলবার বড়কেশতলা উত্তরপাড়া এলাকায় লকিয়ত উল্লা মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। জানা যায়, দুপুরে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের কেউ খাবার খেতে, কেউ নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় ব্যবসায়ী জামালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়লে মার্কেটে থাকা শাহজাহানের কোচিং সেন্টার, আবুল খায়েরের অটো পার্টস, রুস্তুম আলীর চায়ের দোকানসহ মোট ছয়টি দোকান আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দোকানগুলো পুড়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ বিষয়ে ইউএনও রিফাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে অনুদান প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তা প্রদানের কথা জানান।