কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে ভুয়ো ভিডিও বানিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ভিডিওতে দেখা গিয়েছে, ভয়ংকর বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে কর্নাটকের বিধানসভা ভবন। ভিডিওর ক্যাপশনে অভিযুক্ত লেখেন, ‘বিধানসভা উড়িয়ে দিয়েছি’। ভিডিওটি ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা নাম হযরত আলি শোয়েব (২৫)। পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তিনি বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। কাজের সন্ধানে তিনি বেঙ্গালুরু এসেছিলেন। গত মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে বিধানসভা ভবনের বাইরের দৃশ্য দেখা যায়। এরপরই ভংয়কর বিস্ফোরণে গুঁড়িয়ে যায় ঐতিহাসিক ভবনটি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বোমায় উড়িয়ে দিয়েছি বিধানসভা।’ জানা গিয়েছে, নিয়মিত ডিজিটাল নজরদারির সময়ই ভিডিওটি নজরে আসে পুলিশের।
HAZRATH ALI Was arrested for allegedly posting an Artificial Intelligence (#AI) generated video falsely depicting an explosion at the Vidhana Soudha. Bengaluru Hazarat Ali, 25, from Koshkipur in Araria. He moved to Bengaluru a few months ago and engaged in pipe work, police said. The video was posted on the Instagram handle jnx__king__h_g claiming that “Vidhana Soudha has exploded”. The FIR was registered on Tuesday after the Vidhana Soudha police’s social media monitoring officer came across the video. Great Work Bangalore City Police @CPBlr @BlrCityPolice
— VIGNESH SHISHIR (@VIGNESHBJP_KTK) October 21, 2026
এরপরই বিধান সৌধ থানায় একটি এফআইআর দায়ের হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ইন্টারনেট প্রোটোকল (আইপি) লগ ও অন্যান্য ডিজিটাল তথ্যের সূত্র ধরে অ্যাকাউন্টটি শনাক্ত করে। তদন্ত এগোতেই শোয়েবের সন্ধান পায় পুলিশ। তড়িঘড়ি তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পোস্টের নেপথ্যে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
