ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় কামড়ে মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের পাঁচপাই বাঁশবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত মোছলেহা খাতুন ওই এলাকার সানোয়ার হোসেন ওরফে ছানুর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে সাপের বিষের প্রতিষেধক দেন। তবে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আবারও প্রতিষেধক দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোমতাজ উদ্দিন বলেন, ভোররাতে সাপের কামড়ে আক্রান্ত মোছলেহা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয।
