নিজস্ব প্রতিবেদক · ২২ অক্টোবর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
সিলেটের অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সদর উপজেলা ও গোলাপগঞ্জে এসব অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন জানায়, গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়া এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট আইনে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিন অপর আরেক অভিযানে সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সবমিলিয়ে দুটি অভিযানে অবৈধভাবে টিলা কাটার দায়ের দুইজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় বলে পোস্টে জানায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পরিবেশ অধিদপ্তর এবং শাহপরান থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।
গুগলে আমাদের খবর পেতে
