ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী অনলাইনে সভায় যুক্ত হন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোদ বরণ জয়ধর, অতিরিক্ত জেলা প্রশাসক বশির গাজী, অধ্যক্ষ ইলিয়াস বেপারী, জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর ইউএনও সেগুফতা মেহনাজ, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া ইউএনও মকবুল হোসেন।