‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা জেলা সমাজসেবার আয়োজনে র্যালি-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমাজসেবা উপপরিচালক এস এম শাহজাদা, বরগুনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আবদুস সাকুর, রিপোর্টার্স ক্লাব, বরগুনার সভাপতি তরিকুল ইসলাম রতন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
